न्यूज

হিন্দি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গে সংস্কৃত দিবস উদযাপন

হাওড়া / কলকাতা, ২৭ আগস্ট ২০২৬ : হিন্দি বিশ্ববিদ্যালয়, পশ্চিমবঙ্গ সংস্কৃত ভাষার সমৃদ্ধি এবং তার সমসাময়িক প্রাসঙ্গিকতাকে তুলে ধরতে নানাবিধ শিক্ষামূলক ও সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে সংস্কৃত দিবস উদযাপন করেছে।

অনুষ্ঠানের সূচনা হয় প্রার্থনা সভার মাধ্যমে, যেখানে সংস্কৃত ধ্যেয় মন্ত্র ও সুভাষিত পাঠ করা হয়। এরপর সুভাষিত আবৃত্তি, সংস্কৃত সংগীত, গল্প কথন, সহজ সংস্কৃত কথোপকথন, সংস্কৃত বক্তৃতা এবং অনুবাদ প্রতিযোগিতার আয়োজন করা হয়। সংস্কৃত নাটক মঞ্চায়ন, সংস্কৃত প্রদর্শনী এবং সংস্কৃত শোভাযাত্রা এই উদযাপনকে আরও গৌরবান্বিত করে তোলে, যা জ্ঞান, সৃজনশীলতা ও সাংস্কৃতিক চেতনার এক মনোরম পরিবেশ সৃষ্টি করে।

বিশ্ববিদ্যালয়ের মাননীয়া উপাচার্য অধ্যাপক নন্দিনী সাহু তাঁর ভাষণে সংস্কৃত সাহিত্য ও ভাষার সমৃদ্ধ ঐতিহ্যের কথা তুলে ধরেন। বিশ্ব সাহিত্যে সংস্কৃতের অবদান প্রসঙ্গে তিনি পাণিনি, পতঞ্জলি, যাস্ক, ভর্তৃহরি, কৌটিল্য, গৌতম, কণাদ, কপিল, জৈমিনি, বাদরায়ণ, আদি শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, অভিনবগুপ্ত, আনন্দবর্ধন, মম্মট, ভরত মুনি, বামন, কুন্তক এবং বিশ্বনাথ কবিরাজ-এর মতো মহান পণ্ডিত ও দার্শনিকদের উল্লেখ করেন।

অধ্যাপক সাহু শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীদের সংস্কৃত সাহিত্য পাঠ এবং সেই বিষয়ে গবেষণা করার জন্য অনুপ্রাণিত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button